ঢাকা, সোমবার   ২৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ২৫ মে ২০২৬

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন

সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আহ্বায়ক ও রূবেল আহম্মেদ সদস্য সচিব। ছবি: আই নিউজ

সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আহ্বায়ক ও রূবেল আহম্মেদ সদস্য সচিব। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন (দৈনিক যুগান্তর) আহ্বায়ক এবং রূবেল আহম্মেদ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

রোববার (২৪ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট এ অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। আগামী নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। একই সঙ্গে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা (দৈনিক আমাদের সময়), যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির (খোলা কাগজ), সদস্য-১ আব্দুর রব (দৈনিক সংগ্রাম), সদস্য-২ শামসুল ইসলাম শামিম (সময়ের আলো) এবং সদস্য-৩ নূর মোহাম্মদ সাগর (দৈনিক করতোয়া)।

প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য রাখেন সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ ও সনেট দেব চৌধুরীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়