ঢাকা, বুধবার   ২৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ২৭ মে ২০২৬

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বাংলাদেশ কবীর পন্তী পাইনকা সমাজ

নিঝুম পাইনকা। ছবি: আই নিউজ

নিঝুম পাইনকা। ছবি: আই নিউজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ মৌলভীবাজার জেলার সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কবীর পন্তী পাইনকা সমাজ। সংগঠনটির কোষাধ্যক্ষ নিঝুম পাইনকা এক শুভেচ্ছা বার্তায় ঈদের আনন্দ, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম ধর্মালম্বী ভাই-বোনদের জন্য ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। এই পবিত্র দিনটি মানুষের জীবনে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনে।

তিনি আরও বলেন, ঈদ মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একে অপরের পাশে দাঁড়ালে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

নিঝুম পাইনকা আশা প্রকাশ করে বলেন, ঈদুল আজহার আনন্দ সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। একই সঙ্গে তিনি দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়