শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১১:৫৭, ২৮ মে ২০২৬
কুকুরের আক্রমণ থেকে লজ্জাবতী বানর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর
লজ্জাবতী বানর। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) রাত প্রায় ৯টার দিকে আমরইলছড়া চা বাগানে এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় একটি লজ্জাবতী বানর মাটিতে পড়ে যায়।
এসময় আশপাশে থাকা দুই-তিনটি কুকুর বানরটিকে আক্রমণের চেষ্টা করে। এদিকে কাজ শেষে বাসায় ফেরার পথে কুকুরের চিৎকার শুনে ঘটনাস্থলে যান প্রদীপ দাশ নামের এক ব্যক্তি। সেখানে গিয়ে তিনি দেখতে পান, কয়েকটি কুকুর একটি লজ্জাবতী বানরকে আক্রমণ করার চেষ্টা করছে। পরে তিনি দ্রুত নিজের পরনের গামছা পেঁচিয়ে বানরটিকে নিরাপদে উদ্ধার করে বাসায় নিয়ে যান।
পরবর্তীতে তিনি বিষয়টি তাঁর শিক্ষক আপন দাশকে জানান। পরে আপন দাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লজ্জাবতী বানর উদ্ধারের বিষয়টি নিয়ে একটি পোস্ট করেন।
ফেসবুক পোস্টটি দেখে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
এরপর উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























