মৌলভীবাজার প্রতিনিধি
শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি, দুই নারী গ্রেফতার
সিসিটিভি ক্যামেরার ভিডিও থেকে ছবি নেওয়া।
মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কৌশলে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আইনের সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ শাহবাজপুর বাজারের “রাসেল ভ্যারাইটিজ স্টোর”-এ দুই বোরকা পরিহিত নারী ক্রেতা সেজে প্রবেশ করে। তারা বিভিন্ন মালামাল কেনার কথা বলে দোকান মালিককে ব্যস্ত রাখে। এ সুযোগে তাদের সঙ্গে থাকা প্রায় সাত বছর বয়সী এক শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি করানো হয়।
ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রহস্য উদঘাটন করে পুলিশ। মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ থানার সহযোগিতায় স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগম (৩১) এবং শিশুটিকে আটক করা হয়। পরে স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে দক্ষিণ সুরমার ওমর কবর কাশবন এলাকা থেকে অপর আসামি শানু বেগমকে (৩৮) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতার হওয়া নারীরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন বাজারে ক্রেতা সেজে দোকানিদের অগোচরে টাকা চুরি করত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেফতার দুই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, আইনের সংঘাতে জড়িত শিশুটিকে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রবেশন অফিসার ও শিশু বিষয়ক কর্মকর্তার পরামর্শে তার নানীর জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























