ঢাকা, রোববার   ৩১ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৪, ৩১ মে ২০২৬

শ্রীমঙ্গলে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা রিপন মিয়া আটক

আটক যুবলীগ নেতা রিপন মিয়া

আটক যুবলীগ নেতা রিপন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মো. রিপন মিয়া (৫০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। রিপন মিয়া কালাপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের খালিক মিয়ার ছেলে। তার ভৈরবগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপ ব্যবসা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

আটকের বিষয়টি রোববার দুপুরে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।

তিনি জানান, “রিপন মিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। এছাড়াও মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়