ঢাকা, রোববার   ৩১ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ৩১ মে ২০২৬

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার মথুরকান্দি বড় ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি থেকে আবেদীন বাজারগামী সড়কের মথুরকান্দি বড় ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটের দিকে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মদ ও অন্যান্য আলামত জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়