শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে শীর্ষ সন্ত্রাসী ‘চায়না রিপন’ গ্রেফতার, এলাকায় স্বস্তি
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা কথিত শীর্ষ সন্ত্রাসী ও ১৩ মামলার আসামি চায়না রিপন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারের খবরে শাপলাবাগ, সোনার বাংলা রোড ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ জানায়, চায়না রিপন দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের শাপলাবাগ, সোনার বাংলা রোড ও রেলস্টেশন এলাকায় একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, মারধর ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ রয়েছে।
গত ১২ এপ্রিল রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৩১ মে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল থানার সুরভিপাড়া এলাকা থেকে চায়না রিপনকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতারকৃত রিপন উপজেলার ভাড়াউড়া গ্রামের আমিন মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “চায়না রিপনের বিরুদ্ধে শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া লুৎফর রহমানকে মারধরের ঘটনায় জড়িত আরও সাতজন আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
চায়না রিপনের গ্রেফতারের পর শাপলাবাগ ও আশপাশের এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























