ঢাকা, বুধবার   ০৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ৩ জুন ২০২৬

সিলেটে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই দুই চোর গ্রেফতার, উদ্ধার মোবাইল

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকায় সংঘটিত চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় চোরাইকৃত একটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন সকালে মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী এলাকার একটি বাসার তৃতীয় তলায় প্রবেশ করে দুর্বৃত্তরা একটি Redmi Note 12 Pro মোবাইল ফোন এবং একটি মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। ওই মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন ও স্টুডেন্ট আইডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

ঘটনার পর ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামে।

তদন্তের একপর্যায়ে পুলিশ গত রাতে আনুমানিক ১টার দিকে মজুমদারপাড়া এলাকার একটি কলোনিতে অভিযান চালিয়ে পারভেজ আহমদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত মানিব্যাগ এবং ভুক্তভোগীর গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে লামাবাজার পয়েন্ট এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে থেকে মো. আব্দুর শুক্কুর দারা মিয়া (২৭) নামে অপর এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি নগরীতে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়