ঢাকা, রোববার   ০৭ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৮, ৭ জুন ২০২৬

শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসায় চুরি: দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এম. ইদ্রিস আলীর বসতঘরে চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ চুরি হওয়া প্রায় দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত কেয়ারটেকার দীপেন গোয়ালাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী সাংবাদিকের বাড়ির দেখভালের দায়িত্বে থাকা কেয়ারটেকার দীপেন গোয়ালা দীর্ঘদিন ধরে বাড়িটির তত্ত্বাবধান করতেন। সম্প্রতি বসতঘর থেকে মূল্যবান মালামাল চুরির ঘটনা সামনে এলে বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল গতাকাল রাত প্রায় ১০টার দিকে অভিযান চালিয়ে কেয়ারটেকার দীপেন গোয়ালাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অপর সহযোগী কাশেম আলীর বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, চুরির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি মালামার উদ্ধারের চেষ্টা চলছে।পলাতক আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়