শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর সফর ঘিরে জোর প্রস্তুতি
ছবি: আই নিউজ
আগামী ১৭ জুন তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে। এ উপলক্ষে শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) অনুষ্ঠানস্থলে চলমান প্রস্তুতি কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় অনুষ্ঠানস্থলের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, জনসাধারণের অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও ডিআইজি। তারা প্রস্তুতি কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























