সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ভারতীয় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর
সুনামগঞ্জ পৌরসভায় ভারতীয় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে এগুলো হস্তান্তর করা হয়।
অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভারতের মন বড় উদার, করোনার সময়ও ভারত বাংলাদেশকে অনেক সহযোগিতা করেছে। আজ ভারতের দেওয়া দুটি অ্যাম্বুলেন্সের চাবি সুনামগঞ্জ পৌরসভায় হস্তান্তর করা হয়েছে, সেজন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ও ভারতের এ বন্ধুত্ব সারাজীবন থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন- সুনামগঞ্জে শিক্ষার্থী আল-আমিন হত্যায় ৩ জনের যাবজ্জীবন
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে, যা বাংলাদেশের মানুষ নিজের চোখে দেখছে। তবে বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই অনুরোধ আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। কারণ তিনি প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড শুধু দেশের মানুষ কী করলে ভালো থাকবে, কী করলে মানুষের জীবন মান উন্নত হবে সেই চিন্তা করেন।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পংকজ কান্তি দের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জায়সওয়াল।
তিনি বলেন, সুনামগঞ্জ হাওরের জেলা। এ জেলার মানুষ খুব পরিশ্রমী। হাওরের জেলা হওয়ায় সুনামগঞ্জে স্বাস্থ্য সেবার মান তেমন একটা ভালো না। তারপরও ভারত সরকারের পক্ষ থেকে আজকে সুনামগঞ্জ পৌরসভায় আইসিইউ অ্যাম্বুলেন্সের চাবি মেয়রের কাছে দেওয়া হয়েছে। আশা করি কিছুটা হলেও এই আইসিইউ অ্যাম্বুলেন্স সুনামগঞ্জের স্বাস্থ্য সেবায় ভূমিকা রাখবে।
আরও পড়ুন- জগন্নাথপুরে চলন্ত ট্রলিতে উঠতে গিয়ে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ভারতের সঙ্গে আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। সেই রক্তের বাঁধন ছিন্ন হওয়ার নয়।
সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ভারত সরকার আমাদের যে অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে সেটার জন্য সত্যি সুনামগঞ্জের পৌরবাসী গর্বিত। পৌরবাসী দীর্ঘদিন ধরে ভালো অ্যাম্বুলেন্স না থাকায় অনেক দুর্ভোগ পোহাচ্ছিল। কিন্তু আজ সেই দুর্ভোগ থেকে পৌরবাসীকে মুক্তি দিয়েছে ভারত সরকার। ভারত সরকারের কাছে পৌরবাসী সারাজীবন কৃতজ্ঞ থাকবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ।
চাবি হস্তান্তরের আগে সুনামগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জায়সওয়ালসহ অতিথিরা।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























