Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৮ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:২১, ২৯ জানুয়ারি ২০২২
আপডেট: ২০:২৯, ৪ ফেব্রুয়ারি ২০২২

তাহিরপুরে ২ শিক্ষকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ

তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতাউর রহমানের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ উঠেছে সরকারি ২ শিক্ষকের বিরুদ্ধে। 

শনিবার সন্ধ্যায় এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নিকট  লিখিত অভিযোগ দায়ের করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আজাদ হোসাইন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক ও সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুর রহমান বালিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে মিছিল মিটিং পরিচালনা করে আসছেন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সরকারি চাকুরিজীবিগণ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নিষেধ থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ দেয়া হয়েছে। 

আরও পড়ুন- শ্রীমঙ্গলে বিষপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

অভিযোগের বিষয়ে নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, আমি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করিনি। চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান আমার আত্মীয় হওয়ায় এ অভিযোগ দেওয়া হয়েছে। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, বালিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সরগরম এফডিসি পাড়া

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়