নিজস্ব প্রতিনিধি
পুলিশ পরিচয়ে ছিনতাই, যুবলীগ নেতা আটক
রাহাত খান রুবেল (৩২)
সিরাজগঞ্জের তাড়াশে “পুলিশ পরিচয়ে” ছিনতাইকালে রাহাত খান রুবেল (৩২) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার বারুহাসের বেরখারি এলাকা থেকে তাকে আটক করা হয়।
রুবেল উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক এবং তাড়াশ পৌরসভার খান পাড়া মহল্লার বাসিন্দা।
জানা যায়, সন্ধ্যায় তিন কিশোর মোটরসাইকেলযোগে যাচ্ছিল। এ সময় সড়কে মোটরসাইকেল থামিয়ে নিজেকে তাড়াশ থানার উপপরিদর্শক হিসেবে পরিচয় দেন রুবেল। তিনি বলেন, “আমি এসআই রুবেল, তোমাদের কাছে মাদক আছে, হয় আমার সঙ্গে থানায় চলো নয়তো টাকা দাও।” এই কথা বলেই মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। এ সময় তার সঙ্গে আরেকজন ছিলেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নাটোরের সিংড়া থেকে তাড়াশের দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামে বিয়ের দাওয়াতে আসা তিন কিশোর সন্ধ্যার পরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় আঞ্চলিক সড়কের বেরখারি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল থামান রুবেল। নিজেকে তাড়াশ থানার উপপরিদর্শক পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেল আরোহীরা কাছে টাকা নেই জানিয়ে “বাড়িতে ফোন” দেওয়ার নাম করে ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে এবং রুবেলকে আটক করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তাড়াশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী রুবেল বলেন, “উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রুবেলের বিষয়টি আমি একাধিক ব্যক্তির মুখে শুনেছি। এ নিয়ে আমি নিজেও কথা বলার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন দিয়েছিলাম। কিন্তু তারা কেউই আমার ফোন ধরেননি।”
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























