ঢাকা, শুক্রবার   ০১ মে ২০২৬,   বৈশাখ ১৭ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ০৯:৪২, ২৯ আগস্ট ২০২২

এশিয়া কাপ ২০২২

হারলো পাকিস্তান, জয়ের স্বাদ নিলো ভারত

পাকিস্তানকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত

পাকিস্তানকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত

পাকিস্তান-ভারতের ক্রিকেট মানেই যেন বাড়তি উত্তাপ, উত্তেজনা। উত্তেজনা যতোখানি না মাঠে থাকে তারচেয়ে বেশি থাকে গ্যালারি আর ক্রিকেট গ্রাউন্ডের বাইরে। এশিয়া কাপ ২০২২ এর গতকালকের ভারত-পাকিস্তানের ম্যাচটিও এর ব্যতিক্রম হয়নি। উল্লাস, উৎকণ্ঠার মধ্য দিয়েই শেষ হয়েছে খেলা। পাকিস্তানকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত-ই। নাটকীয়তা আর রোমাঞ্চে ভরা এ ম্যাচে রানও তাই উঠছিল বলের সঙ্গে পাল্লা দিয়ে। তবে শেষ হাসিটা হেসেছে ভারত।

পাকিস্তানি ব্যাটারদের যেমন শাসন করেছিলেন ভারতীয় বোলাররা। নাসিম শাহরাও তেমনি চড়াও হন লোকেশ রাহুলদের ওপর। ভারত পাকিস্তান মহারণের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় পেসার নাসিমের। অভিষেক ম্যাচের প্রথম ওভারেই রাহুলকে বোল্ড করে ভারতকে চাপে ফেলেন নাসিম। তবে সেই চাপ সামলে ওঠেন বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা। সেখানে মূল ভূমিকা পালন করেন সাবেক অধিনায়ক কোহলি। কিছু শটে পাওয়া গেছে পুরোনো কোহলির ছোঁয়া।

অধিনায়কত্বে সাকিবের দোসর হলেন আফিফ

তবে সেট হয়ে রোহিত আর টিকে থাকতে পারেননি। পাক স্পিনার মোহাম্মদ নেওয়াজের বলটা নিজের আর্কের মধ্যে পেয়েছিলেন, সেটিকেই টেনে লং অনের ওপর দিয়ে ছয় মেরেছিলেন রোহিত শর্মা। পরের বলে চেষ্টা করলেন অফ সাইডে যেতে, ফের তুলে মারলেন। তবে এবার টাইমিং হয়নি, লং অফের সীমানার ওপর ভুল করেননি ইফতিখার। ১৮ বলে ১২ রান করে ফিরলেন রোহিত, কোহলির সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ৪৬ বলে ৪৯ রান।

পরের ওভারে এসে নেওয়াজ ভয়ঙ্কর হয়ে ওঠা কোহলিকে থামান। ম্যাচ যেন তিনি পাকিস্তানের দিকে ঘুরিয়ে দিতে চাইলেন! জায়গা বানিয়ে তুলে মারতে গিয়ে ধরা নেওয়াজের শিকার হন কোহলি। লং অফে সেই ইফতিখার আহমেদের হাতেই ধরা পড়ে ক্যাচ। আগের শেষ বলে রোহিত ও নতুন ওভারের প্রথম বলে কোহলির উইকেট নিয়ে নেওয়াজ দাঁড়িয়ে গিয়েছিলেন হ্যাটট্রিকের সামনে। তবে সূর্যকুমার যাদব অবশ্য তেমন কিছু হতে দেননি।

রবীন্দ্র জাদেজার সঙ্গে সূর্যকুমার জাদভের দিকে তাকিয়ে ছিলেন সমর্থকরা। তবে দুজনেই যেন ধুঁকতে থাকেন। এক পর্যায়ে অভিষিক্ত নাসিম শাহর বলে বোল্ড আউট হয়ে ফিরে যান সূর্যও। জ্বলে উঠতে পারেননি সূর্যের মতো করে। ফিরে যাওয়ার আগে ১৮ বলে ১৮ রান করেন।

এশিয়া কাপ খেলতে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

সূর্য ফিরে গেলেও অন্যপ্রান্তে টিকে ছিলেন জাদেজা। হার্দিক পান্ডিয়াকে সঙ্গে করে ধীরেধীরে এগোতে থাকেন। দুজনে মিলে গড়ে তুলেন অর্ধশত রানের জুটি। তবুও হারের শঙ্কা উঁকি দিচ্ছিল ভারতের আকাশে। তবে নাসিম শাহর শেষ ওভারের ৫ম বলে ছক্কা মেরে ব্যবধান কমিয়ে আনেন জাদেজা। পরের ওভারের হারিস রউফের ওভারে ১৩ রান আসলে শেষ ৬ বলে ভারতের প্রয়োজন হয় ৭ রানের।

কিন্তু প্রথম বলেই মোহাম্মদ নাওয়াজ বোল্ড আউট করেন রবীন্দ্র জাদেজাকে। ফের ভারতের আকাশে শঙ্কার মেঘ। দীনেশ কার্তিক সিঙ্গেল নিয়ে পান্ডিয়াকে স্ট্রাইক দেন। কিন্তু তৃতীয় বল ডট হলে ব্যবধান দাঁড়ায় ৩ বলে ৬। চতুর্থ বলে আর তাই অন্য কিছু ভাবেননি পান্ডিয়া। লং অন দিয়ে ছক্কা মেরে ভারতকে ম্যাচ জেতান ৫ উইকেটে।

ভারতের হয়ে এদিন মাঠে রাজ করেছেন হার্দিক পান্ডিয়া। যেভাবে বোলিং ইনিংসে পাক ব্যাটারদের কাবু করেছিলেন। একইভাবে ব্যাট হাতেও শেষ ওভারে পাকিস্তানকে নিরাশ করলেন। ব্যাটে বলে সমান নৈপুন্য দেখিয়ে হার্দিক পান্ডিয়াই হয়েছেন ম্যাচ সেরা।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ