ঢাকা, সোমবার ২২ জুন ২০২৬,   আষাঢ় ৮ ১৪৩৩

বিষ্ণু দেব,মৌলভীবাজার

প্রকাশিত: ১২:৪৩, ৫ জুন ২০২৪

মৌলভীবাজারে কমিশনারের বাসা থেকে গাড়ি চালকের লা*শ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজার পৌরসভার এক, দুই ও তিন নং ওয়ার্ডের সবেক মহিলা কমিশনার দিলারা রহমানের বাসা থেকে গাড়ি চালক জগলু মিয়া (২৫)-র মৃ*তদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (০৫ জুন) পৌর শহরের এক নং ওয়ার্ডের সৈয়ারপুর এলাকার মাঝেরহাটি রোডের সাবেক কাউন্সিলর দিলারার নিজ বাসা থেকে গাড়িচালকের ম*রদেহ উদ্ধার করা হয়।

জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার সাত নং চাঁদনীঘাট ইউনিয়নের বর্শিজোড়া এলাকার মো. মোছাব্বির মিয়ার ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের বাসার তিনতলার জেনারেটরের পাশের রুমে গাড়ি চালক জগলু থাকত। আজ ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়াশব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভিতর থেকে তার ম*রদেহ উদ্ধার করে।

ওসি নজরুল ইসলাম জানান এটা হ*ত্যা না আত্ম *হ*ত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ