হুমায়ুন কবির, ময়মনসিংহ
আপডেট: ১৯:১৩, ২ ডিসেম্বর ২০২১
জন্মনিবন্ধন ঠিক করার কথা বলে ধর্ষণচেষ্টা, পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা
জন্মনিবন্ধন ঠিক করার কথা বলে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) রাতে ফুলপুর থানায় এ মামলা দায়ের করা হয়।
জানা যায়, ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী (১৫) জন্মনিবন্ধন ঠিক করতে তার মামীকে নিয়ে গত ২১ নভেম্বর সকালে ফুলপুর পৌরসভায় আসে। ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এহসানুল হক (৪০) ওই ছাত্রীকে জন্মনিবন্ধনের কাগজপত্র তার বাড়িতে আছে বলে (প্রতারণা করে) মোটরসাইকেলে উঠিয়ে গোদারিয়া গ্রামের সহিদের বাড়িতে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেয়। এতে ছাত্রী রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় ওই ছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কাউন্সিলর এহসানুল হক মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে বুধবার রাতে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালেও বিচার না পেয়ে থানায় মামলা করেন।
ফুলপুর পৌরসভার মেয়র শশধর সেন জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
- আরও পড়ুন- সাজেকে গভীর রাতে পুড়লো বসতঘরসহ ৪ রিসোর্ট
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























