বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট: ১১:০৬, ২ জুলাই ২০২২
বরিশালে জমি নিয়ে বিরোধ লেগে আওয়ামী লীগ নেতার গুলি
বরিশালের বানারীপাড়ায় নরোত্তমপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। গুলিবর্ষনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আ. রশিদ সরদার ও প্রতিবেশী ইউনুস হাওলাদারের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে প্রায় ৬০/৭০ বছর ধরে বিরোধ চলে আসছে। তাদের মৃত্যর পরে আ. রশিদ সরদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদারের পরিবারের সঙ্গে ইউনুস হাওলাদারের ছেলে কাঞ্চন হাওলাদারের পরিবারের বিরোধ অব্যাহত থাকে।
শুক্রবার (১ জুলাই) বিকালে ফারুক হোসেন সরদার ও তার অপর তিন ভাই বিরোধপূর্ণ ওই জমিতে সীমানা পিলার দিতে গেলে কাঞ্চন হাওলাদার ও তার পরিবারের লোকজন তাতে বাধা দেয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ফারুক হোসেন সরদার তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করেন।
কাঞ্চন হাওলাদারের ভাই আজিজ হাওলাদার দাবি করেন তার ভাইয়ের ছেলে মাসুমকে লক্ষ্য করে গুলি করা হলে তিনি ফারুক সরদারকে ধাক্কা দিলে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মাসুম প্রাণে বেঁচে যান।
আজিজ হাওলাদার জানান, ফারুক হোসেন সরদার এসময় তার মাথায় পিস্তল ঠেঁকিয়ে গুলি করার হুমকি দেয়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদার দাবি করেন অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি শান্ত করতে তিনি তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করেছেন। তিনিসহ প্রতিপক্ষের হামলায় তার ভাই হুমায়ুন কবির সরদার (৩৮),মামুন সরদার (৩২) ও হুমায়ুন কবিরের স্ত্রী মুক্তা (২৫) আহত হয়েছেন বলেও জানান তিনি।
প্রতিপক্ষের কাঞ্চন হাওলাদার (৫৫),তার ভাই আজিজ হাওলাদার (৬২),ভাতিজা মাসুম (৩২),রাসেল (২৮),ভাইয়ের স্ত্রী পারভীন বেগম (৫৫),মেয়ে ফারজানা (২৫) আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে ফারুক হোসেন সরদার প্রতিপক্ষদের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় আসেন বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ও ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেন। এসময় সেখানে ফারুক হোসেন সরদার উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মাটিতে এক রাউন্ড ব্ল্যাঙ্ক গুলির ঘটনা ঘটেছে অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- পদ্মা সেতু করায় প্রধানমন্ত্রীকে ২ শিশুর চিঠি
- উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করে : প্রধানমন্ত্রী
আইনিউজ/রাহাদ/এইচএ
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও
লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা
নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?
বাজারে নদীর বিশাল চিতল মাছ
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা

























