Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৪, ১ জুলাই ২০২২

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার মটরসাইকেলে অগ্নিসংযোগ

বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিকের মটরসাইকেলে আগুন দিয়েছে দুৃর্বৃত্তরা। ৩০ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে তার ভাড়াটিয়া বাসার (৪ তলা ভবন) নিচতলার গ্যারেজে রাখা মটরসাইকেলে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়।

পরে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে না ফেললে ৪ তলা বিশিষ্ট পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিতে পারতো। এদিকে রাজনৈতিক না কি ব্যক্তিগত কারনে তার মটরসাইকেল পোড়ানো হয়েছে তা জানা যায়নি।

তবে আওয়ামী লীগ নেতা ও বন্দর বাজারের ব্যবসায়ী শামসুল আলম মল্লিক বিষয়টি গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানান। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ//রাহাদ সুমন/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

বাজারে নদীর বিশাল চিতল মাছ

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়