Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ১১ মে ২০২৩

কলেজছাত্রীকে কু পি য়ে হ ত্যা : গৃহশিক্ষক গ্রেফতার 

অভিযুক্ত গৃহশিক্ষক মো. সাইদুল ইসলাম।

অভিযুক্ত গৃহশিক্ষক মো. সাইদুল ইসলাম।

গাজীপুরের সালনা এলাকায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাসায় ঢুকে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামি গৃহশিক্ষক মো. সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব। 

বুধবার (১০ মে) রাতে র‍্যাব হেডকোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযুক্ত গৃহশিক্ষক সাইদুল ইসলামকে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকায় থেকে গ্রেফতার করেছে র‍্যাব। 

এর আগে গত সোমবার (৮ মে) রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে রাবেয়া আক্তার (২১) নামে ওই কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কুপিয়ে হ ত্যা করেন গৃহশিক্ষক সাইদুল। এ সময় বাধা দিলে ওই ছাত্রীর মা ও তিন বোনকে কুপিয়ে জখম করে পালিয়ে যান তিনি। রাবেয়ার মা বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

ঘটনায় নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে সাইদুলের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়