নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
ছয় দিনের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার (৬ জুন) বিকেল ৬টা ৩২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা, সচিব (জননিরাপত্তা বিভাগ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইজিপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত ১ জুন তুরস্কের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর মো. সাহাবুদ্দিনের এটাই প্রথম বিদেশ সফর। সফরকালে ৩ জুন তুরস্কের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি অন্যান্য কর্মসূচিতে অংশ নেন তিনি।
আইনিউজ/ই.উ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























