ইয়ানূর রহমান
টানা পাঁচ দিন পর বেনাপোল স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য
ফাইল ছবি
যশোর জেলার শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ও ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবং বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধের পর আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। টানা পাঁচ দিন ছুটির পর ফের বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দর চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান।
বেনাপোল স্থলবন্দর স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান জানান, ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয় লোকসভা নির্বাচন, যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ও বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে টানা পাঁচ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল।
বৃহস্পতিবার সকালে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এতে বন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও চালকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
তবে বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শুধুমাত্র মেডিকেল ভিসাধারী রোগী পাসপোর্ট যাত্রী পারাপার হয়েছে বলে ইমিগ্রেশন ইনচার্জ আযহারুল ইসলাম জানিয়েছেন।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























