কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জন উদ্ধার
ফাইল ছবি
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে যাত্রীবাহী এক নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টায় মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল। ইটনা থানার ওসি মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মাওরা গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামনি (৫), মো. মোখলেছ মিয়ার নব বিবাহিতা স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে নৌকার মাঝি হাসান আলী (৭০)।
এর আগে রোববার(২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
ওসি জানান, সোমবার সকাল ৯টার দিকে নৌকার মাঝি হাসান আলীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আধা ঘণ্টা পর একই স্থান থেকে শিশু হিরামনি ও নববধূ সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, মাওরা গ্রামের হাসান আলী দুপুরের দিকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হন তিনজন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























