ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৯, ৪ আগস্ট ২০২০

অব্যাহত থাকবে গরম

ভরা বর্ষায় কয়েক দিন বৃষ্টি না থাকায় ঢাকাসহ সারা দেশে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,দেশের ওপর দিয়ে প্রবাহিত চলমান মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, “সন্দ্বীপ, সীতাকুন্ডু, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, মাঈজদীকোর্ট অঞ্চলসহ রাজশাহী রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও মংমনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।”

বুলেটিনের পূর্বাভাসে বলা হয়, খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়