কুমিল্লা প্রতিনিধি
কুমেক হাসপাতালে জ্বর-সর্দি-শ্বাসকষ্টে সাতজনের মৃত্যু
ছবি- সংগৃহীত
একদিনে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে তিন নারীসহ আরো সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আইসোলেশন ওয়ার্ডে তিন এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন।
বৃহস্পতিবার কুমেক হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার ইদ্রিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলার হাযরত আলীর মেয়ে মারুফা, বুড়িচং উপজেলার বাসত আলীর ছেলে আবদুল খালেক, দেবিদ্বার উপজেলার সেকিতালের ছেলে লালু মিয়া, শাকপুর নরেন্দ্রপুর এলাকার আবদুর রহমানের ছেলে আবদুল হালিম, দেবিদ্বার উপজেলার বেছু মিয়ার মেয়ে শাহিনা এবং বুড়িচং উপজেলার কাজী সামছুল হকের মেয়ে আইনুম নাহার।
উল্লেখ্য, এ পর্যন্ত মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০৮ জন। অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্রমতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৬৭৯ জন, সুস্থ হয়েছেন চার হাজার ২১৫ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৯ জন।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























