কুষ্টিয়া প্রতিনিধি
"সিনহা হত্যায় জড়িত সবার কঠোর শাস্তি নিশ্চিত করা হবে"
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দু:খজনক। এ ঘটনার তদন্ত চলছে। ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করবে সরকার।
আজ রোববার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন মাঠে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ আরও বলেন, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার বিষয়টি একদিনের নয়। তবে শেখ হাসিনার সরকার স্বাস্থ্যখাতের দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে বিএনপি সে অভিযানের বিরুদ্ধে কথা বলে প্রকারান্তরে এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।
এ সময় কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া ৪ আসনের সাংসদ সেলিম আলতাব জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন হানিফ।
আইনিউজ/টিএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























