চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২২, ১৭ আগস্ট ২০২০
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে সুমন (২২)নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সুমন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের বাসিন্দা।
রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খুররুম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার সন্ধ্যায় শিংনগর সীমান্তের ১৭৯ আর্ন্তজাতিক সীমানা পিলার এলাকা দিয়ে গরু আনতে ভারতের প্রবেশ করে সুমনসহ আরও কয়েকজন। এ সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সুমন গুরুতর আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। পথিমধ্যে তারাপুর মোন্নাপাড়া হারুনের বাগানে তার মৃত্যু হয়।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























