কুমিল্লা প্রতিনিধি
আপডেট: ২১:০৬, ২৪ আগস্ট ২০২০
অবশেষে দ্বিতীয় স্ত্রীকেই বেছে নিলেন সেই প্রবাসী স্বামী
ফাইল ছবি
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী স্বামীকে নিয়ে দুই স্ত্রীর মারামারির অবসান ঘটেছে। সামাজিক বৈঠকের মাধ্যমে প্রবাসী স্বামী মইনুল বেছে নিলেন দ্বিতীয় স্ত্রীকেই।
সোমবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদের কার্যালয়ে সামাজিক বৈঠকে প্রথম স্ত্রী সানজিদাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে সংসার করার কথা জানান মইনুল।
উপস্থিত উভয় পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে আগামী পনের দিনের মধ্যে দেশের প্রচলিত আইন মোতাবেক এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে চেয়ারম্যান মামুনুর রশিদ জানান।
সামাজিক বৈঠকে কুমিল্লা উত্তর জেলা মহিলালীগের সভাপতি শিরিন সুলতানা, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন, যুবলীগ নেতা কামরুল হাসান বাকীসহ সানজিদা এবং মইনুলের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
গত ১৮ আগস্ট মালদ্বীপ থেকে মইনুল ইসলাম রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তাকে নিয়ে দুই স্ত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিমানবন্দর থানা পুলিশ আটক করে স্থানীয় ও পারিবারিক সমাধানের জন্য পরিবারের লোকজনের জিন্মায় তাদের হস্তান্তর করে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























