যশোর প্রতিনিধি
চরিত্র নিয়ে কথা বলায় বিচার চাইলেন বাইকার নববধূ
রীতিমতো ব্যতিক্রমী পদক্ষেপ। অভিনব আর সাহসি তো বটেই!। সামাজিক সকল প্রথা ও অন্ধতা মাড়িয়ে আলোচিত যশোরের মেয়ে ফারহানা আফরোজ।
নিজের বিয়েতে বন্ধু-বান্ধবদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে গায়ে হলুদের মঞ্চে হাজির হয়েছেন ফারহানা। সে আয়োজনের ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। ফারহানার এমন ব্যতিক্রমী ও সাহসী আয়োজন নিয়ে চলছে তুমুল আলোচনা।
বিষয়টি সহজ ভাবে নেননি অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারহানাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। শুধু তাই নয় ফারহানার গায়ে হলুদের ছবি এবং ভিডিও ইউটিউবসহ নানা যোগাযোগমাধ্যমে বিরূপভাবে উপস্থাপন করা হয়েছে।
বিষয়টি নিয়ে আজ (২৫ আগস্ট) ফেসবুকের ভয়েজ অব রাইটস গ্রুপে প্রতিবাদ জানিয়েছেন ফরহানা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন এই বিষয়ে।
পাঠকের জন্য ফারহানার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
'নতুন কিছু দেখলে সবাই হুমড়ে পড়বে। ভালো খারাপ সবই বলবে৷ আমি ফারহানা আফরোজ বর্তমান ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে আমাকে নিয়ে। কিন্তু আমি কি বলেছি আমাকে ভাইরাল কর। আমি নিজে বাইক চালাই। ঢাকাতে থাকি, অহরহ ছেলেরা হলুদে বাইক নিয়ে এন্ট্রি দিচ্ছে। ও মেয়েরা নেচে৷ আমি মেয়ে হয়ে বাইক চালাতে পারি। তাই ভাবলাম বাইক চালিয়েই এন্ট্রি দিই।
এখন করনাকালীন বিয়ের প্রোগ্রাম করতে থানা থেকে অনুমতি প্রয়োজন হয়। আমার ক্ষেত্রেও তার ভিন্ন ছিল না। সকল অনুমতি নিয়েই আমার হলুদ ও বিয়ের প্রোগ্রাম। সবই ঠিক থাকত। মেকআপ, ড্রেস, সাজ। এত কথা ও হত না যদি বাইক নিয়ে পার্লার থেকে প্রোগ্রামে না যেতাম।
কথা হলো- ভালো খারাপ সব হলো। আমার ছবি আমার থেকে অনুমতি না নিয়ে গ্রুপে গ্রেপে বাজে পোস্ট। একজন বিশিষ্ট ব্যক্তি টিপু ভাই sk media নিউজ করলো কেন? আজ মেয়ে হয়ে বাইক চালিয়ে এন্ট্রি তাই? কত মেয়ে বাইকার আজ বাংলাদেশ৷ তাহলে আমি যদি হলুদেতে বাইক চালিয়ে ঢুকি, কিছু মানুষের এত সমস্যা যে গ্রুপে বাজে পোস্ট তো বটেই। কিন্তু ইউটিউব এ ট্রোল। এগুলো কি মেনে নেওয়া যায়?? উনি খুব বড় ইউটিউবার। তার থেকে অন্তত এটা আশা রাখি না।
আমার সাথে এটা হয়েছে আমি চাই না এরকম হ্যারাসমেন্ট আর কোন মেয়ে বা লেডি বাইকারের সাথে হোক। এমনিতেই সমাজে আমরা যারা বাইক চালাই তাদের অনেকের কথার সাথে লড়াই করতে হয়। ধীরে ধীরে এগুলো কমবে তা না বেড়েই চলেছে?? আর কতদিন দেখব আমাদের সাথে এই অত্যাচার জানি না।
যেখানে আমাদের প্রধানমন্ত্রী মেয়ে, স্পিকার মেয়ে, দেশ মেয়েরা চালায় সেখানে একটা মেয়ে যে বাইক জানে তার বাইক চালানো কেন সমাজ ভালোভাবে নিচ্ছে না?? নিচ্ছে না মানলাম কিন্তু তার চরিত্র নিয়ে কথা আজে বাজে। এগুলো কিভাবে সহ্য হয়?? আমারও পরিবার আছে। বর আছে শ্বশুরবাড়ি আছে৷ আমার বর শশুরবাড়ি না হয় আমার পক্ষে আছে। আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা না থাকলেই কি এভাবে একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে হবে?? শুধু বাইক চালানো ছবি দেখে সবাই আমার চরিত্র সনদ দিয়ে দিল?? এগুলোর বিচার কি হবে??'
আইনিউজ/টিএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























