চাঁদপুর প্রতিনিধি
প্রকৌশলীকে মারধর করা ইউপি চেয়ারম্যান কারাগারে
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশিরকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলীকে পিটিয়ে আহত করার ঘটনায় করা মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করতে গেলে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.কামাল হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৯ জুলাই কচুয়া উপজেলা পরিষদ এলাকায় কচুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্মাণ কাজ পরিদর্শনে গেলে উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগীদের মারধরের শিকার হন প্রকৌশলী নুরে আলম। এই ঘটনায় ওইদিন রাতেই নুরে আলম বাদী হয়ে কচুয়া থানায় চেয়ারম্যানসহ আরও দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আজাদ হোসেন।
এই ঘটনায় গত ২৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে চেয়ারম্যান শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।
এদিকে প্রকৌশলীকে মারধরের ঘটনাটি তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয় স্থানীয় সরকার বিভাগ থেকে। নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার ঘটনাটি তদন্ত করেন। বর্তমানে তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে দাখিলের অপেক্ষায়।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























