জামালপুর প্রতিনিধি
জামালপুরে মা-ছেলের লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়ি থেকে এক গৃহবধূ ও তার ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী হারুন অর রশীদকে আটক করেছে পুলিশ।
মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩২) ও তার ৪ বছরের ছেলের লাশ বুধবার (২৬ আগষ্ট ) সকালে উদ্ধার করে পুলিশ। তাদের গলায় ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হারুনকে আটক করেছে পুলিশ।
ওসি রফিকুল ইসলাম আরও বলেন, মা ও ছেলের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কী কারনে খুনের ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।
নিহত শিখার মামাতো বোন কেয়া জানান, হারুন অর রশিদ বিয়ের পর থেকেই শিখার উপর নির্যাতন করে আসছে। হারুন অনেকদিন ধরেই পরকিয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে বিভিন্ন সময় শিখাকে মারধর করতেন। এই পরকিয়া প্রেমের কারণেই শিখাকে খুন করা হয়েছে বলে ধারণা করেছেন তিনি।
আইনিউজ/এসএম/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























