চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৫, ২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৪০, ২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৪০, ২ সেপ্টেম্বর ২০২০
পতেঙ্গায় কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩
ফাইল ছবি
চট্টগ্রামের পতেঙ্গায় বেসরকারি একটি কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে লালদিয়ার চর এলাকায় ইনকনট্রেন্ড নামে বেসরকারি কন্টেইনার ডিপোতে গাড়ির গ্যারেজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আলী আকবর।
নিহত তিনজন হলেন- আরমান, মুক্তার ও নেওয়াজ। এদের একজন গাড়ির সহকারী, একজন মিস্ত্রী এবং অপরজন ওই কন্টেইনার ডিপোর স্টাফ।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, ইনকনট্রেন্ড কন্টেইনার ডিপোর গ্যারেজে একটি লং ভেহিকেল গাড়ির তেলের টাংকি খুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় আরও তিনজন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























