ডেস্ক নিউজ
ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত শিশু নোয়াখালীতে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে অপহৃত শিশু সিফাত মোল্লাকে (২) অপহরণের দুই দিন পর নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার উদ্ধারকৃত শিশু ও অপহরণকারীদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের নূর নবীর ছেলে আনোয়ার হোসেন (২৫) ও একই এলাকার শহীদের ছেলে ফারুক (৩৫)।
জানা গেছে, অপহরণকারী ফারুক আখাউড়া পৌরসভার দেব গ্রামে তার স্ত্রী রুপাকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতো। সেই সুবাদে অপহৃত শিশুটির বাবা শিপন মোল্লা ও তার মায়ের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন ফারুক দম্পতি। গত ৬ সেপ্টেম্বর রোববার দুপুরে সিফাত মোল্লার বাবা কাজের জন্য বাড়ির বাহিরে এবং তার মা ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় কৌশলে ফারুক শিশু সিফাত মোল্লাকে অপহরণ করে নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে আসেন। ওইদিন এ বিষয়ে আখাউড়া থানায় একটি জিডি করেন শিশুটির পিতা।
পুলিশ জানায়, অপহরণের পর ফারুক বিকাশের মাধ্যমে সিফাত মোল্লার বাবার কাছে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে তার কাছে বিকাশ নম্বর চাওয়া হয়। ফারুক তার সহযোগী আনোয়ারের বিকাশ নম্বর দেয়। ওই নম্বরে সিফাত মোল্লার বাবা ৫ হাজার টাকা বিকাশে পাঠায়। আখাউড়া থানা পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিকাশ নম্বরের স্থান ও ব্যক্তিকে চিহ্নিত করে বিষয়টি সুবর্ণচর থানা পুলিশকে অবহিত করেন।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামে অভিযান চালিয়ে ফারুক ও আনোয়ারকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে সদর উপজেলার ধর্মপুর থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক শিশু অপহরণের কথা স্বীকার করেছে।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























