মাগুরা প্রতিনিধি
আপডেট: ১৮:১১, ১৮ সেপ্টেম্বর ২০২০
বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে দু'টি বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকের এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বেলা ২টার দিকে মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় ঢাকা থেকে যশোরগামী চাকলাদার পরিবহন ও একটি মাইক্রোবাসের সঙ্গে যশোর থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে চার যাত্রী নিহত হয়। আহত হয় উভয় বাসের কমপক্ষে ৩০ যাত্রী। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, নিহতদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে একজন চাকলাদার পরিবহনের হেলপার যশোর সদরের রুপদিয়ার নূরুল আমিনের ছেলে আমিনুল ইসলাম (৪০) এবং অন্যজন নরসিন্দি জেলার ফখরুল ভূঁইয়া (৩৫)।
মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মাছুদ সর্দার জানান, উদ্ধার কাজ অব্যাহত আছে। এখনও রাস্তার পাশে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা যায়নি।
মাগুরা সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. অমর প্রসাদ জানান, ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আইনিউজ/এজেএল
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























