ডেস্ক নিউজ
ট্রাকচাপায় ছাগল মারা যাওয়ায় চালককে পিটিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় দুটি ছাগল মারা যাওয়ার জেরে রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মারা যান তিনি।
নিহত ট্রাক চালকের নাম আবু তালেব (৩৩)। তার বাড়ি পুঠিয়ার ঝলমলিয়া এলাকায়। তার মৃত্যুর ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় আবু তালেবের ট্রাকের নিচে পড়ে দুটি ছাগল। এ সময় ট্রাকটি পালিয়ে আসে। পরে ছাগল দুটিকে জবাই করা হয়। ছাগল মালিক গোলাম মোস্তফা তাহেরপুর এলাকায় তার আত্মীয়-স্বজনকে ফোন করেন ট্রাকটি আটকানোর জন্য।
ট্রাকটি তাহেরপুর পৌঁছালে তাকে থামানোর চেষ্টা করা হয়। তবে ট্রাকচালক পালিয়ে আসেন। তখন ১০-১২টি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে পুঠিয়ার বাসুপাড়া এলাকায় ট্রাকটিকে আটকানো হয়। এরপর শুরু হয় গণপিটুনি।
এ সময় হেলপার পালাতে পারলেও চালক পারেননি। তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত ট্রাক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক আবু তালেবের মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ছাগল মালিক গোলাম মোস্তফা পলাতক রয়েছেন। তাকেও আটকের চেষ্টা চলছে।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























