আইনিউজ ডেস্ক
কক্সবাজারের নতুন এসপি করোনায় আক্রান্ত
কক্সবাজারের নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, এর আগের দিন করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন পুলিশ সুপার।
পুলিশ সুপার বর্তমানে হোম আইসোলেশনে আছেন। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
সিনহা নিহতের ঘটনায় সমালোচনার মধ্যে কক্সবাজারের আগের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে গত ১৬ সেপ্টেম্বর রাজশাহীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। তার জায়গায় এসপি হিসেবে মোহাম্মদ হাসানুজ্জামানকে নিয়ে আসা হয় ঝিনাইদহ থেকে। তিনি গত ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের এসপির দায়িত্ব গ্রহণ করেন।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























