নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে ভাঙারির দোকানে বিস্ফোরণে একজনের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কর্মচারী ফারুক আহম্মদ (৩৫) মারা গেছেন।
শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় মালিকসহ ৭ জন দগ্ধ হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
এ ঘটনায় দোকানটির কর্মচারী ফারুক আহম্মদের শরীরের ৫৬ শতাংশ পুড়ে যায়। এরপর থেকে তিনি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
দগ্ধ অন্যরা হলেন- ভাঙারি দোকানের মালিক আব্দুল আলীম (৫০), কর্মচারী আমির হোসেন (৪৫), সাইদুর রহমান (৩৫) ও পাশের দোহর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী কাইউম (৪০), মো. সুরুজ (২৫) ও মো. রাশেল (২৫)।
ভাঙারির দোকানের মালিক আব্দুল আলীম জানান, দুপুর ২টার দিকে পারফিউমসহ বিভিন্ন ধরনের বোতল কম্প্রেসার মেশিনে প্রেস করার সময় বিস্ফোরণ ঘটে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























