ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ৭ নভেম্বর ২০২০

পাঁচ ঘণ্টা পর উত্তরবঙ্গে রেল চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

ফাইল ছবি

বাস-ট্রেন দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে শনিবার ভোররাতে গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালী এলাকায় শ্রমিকবাহী বাস ও ট্রেনের সংঘর্ষ ঘটেছে। এতে এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গগামী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান রেল চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়