কুমিল্লা প্রতিনিধি
স্ত্রীর সামনে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় জিল্লুর রহমান (৫২) নামের এক যুবলীগ কর্মীকে তার স্ত্রীর সামনেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে জেলা সদরের অদুরে চৌয়ারা সংলগ্ন ধনপুর ফোনকা ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা ১০/১৫ জন জিল্লুরকে কুপিয়ে চলে যায়। এ সময় তার স্ত্রী সঙ্গে ছিলেন। তার স্ত্রী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জিল্লুরের মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর থেকে তাকে খুন করার চেষ্টা চলে।
বেলা ১১টায় হাসপাতালে আসেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান।
তিনি বলেন, আমরা নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
আইনিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























