সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৭:৫৭, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৭:৫৭, ৬ মার্চ ২০২১
সিরাজগঞ্জে আবারও শিশু চুরি
চুরি হওয়া শিশুটি
কিছুদিন আগে সিরাজগঞ্জে হাসপাতাল থেকে চুরি হয় দুই শিশু। যাদের একজনকে জীবিত ও আরেকজনকে মৃত উদ্ধার করেছিল পুলিশ। একইসাথে আটক করেছিল শিশু চুরি করে নিয়ে যাওয়া আলপনা খাতুনকেও।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সিরাজগঞ্জে আরেকটি শিশু চুরি হয়েছে। তবে এবার হাসপাতাল নয়, বাড়ি থেকে। শিশুটির বয়স ২১ দিন।
জানা গেছে, শনিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি মহল্লার শহিদুল ইসলাম ও ফরিদা দম্পতির সন্তান নিজ বাড়ি থেকে চুরি হয়।
শিশুটির মা বলেন, শনিবার সকালে শিশুটি ঘুমালে আমি বাড়ির বাইরে যাই। পরে রুমে এসে দেখি শিশুটি ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি।
স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায়, কালো বোরকা পরিহিত এক মহিলা শিশুটি কোলে নিয়ে কর্ণসূর্তি এলাকার দিকে পালিয়ে গেছে। পরে সম্পূর্ণ ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, শিশু চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি উদ্ধারে কাজ করছে তারা।
আইনিউজ/এসডিপি
সিরাজগঞ্জে বাড়ি থেকে চুরি হওয়া শিশু উদ্ধার
হাসপাতাল থেকে নবজাতক চুরির কারণ জানালেন আলপনা
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























