নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২১:৩৩, ৪ এপ্রিল ২০২১
শীতলক্ষ্যায় লঞ্চডুবি, একজনের লাশ উদ্ধার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চডুবির যাওয়ার ঘটনায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নারী-পুরুষ অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীতলক্ষ্যা নদীর চর মদনগঞ্জ কয়লাঘাট এলাকার ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রচন্ড ঝড়-বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যহৃত হচ্ছে। তবে আমাদের কার্যক্রম চলছে।
নারায়ণগঞ্জ নৌপুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, শীতলক্ষ্যা নদীতে চায়না ব্রিজের নিচে সাবিত আল হাসান নামের একটি লঞ্চ ডুবেছে। ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। লঞ্চে থাকা অনেক যাত্রী নিঁখোজ রয়েছেন।
জানা গেছে, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ ঘাট থেকে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। একটি কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি তলিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল জানান, লঞ্চটি সন্ধ্যা ৬টার কিছু সময় পর নারায়ণগঞ্জ ছেড়ে যায়। পথিমধ্যে ঝড়ের কবলে পড়লে এটি দুর্ঘটনার শিকায় হয়।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























