নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ২১:২৪, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ২১:২৪, ৪ এপ্রিল ২০২১
শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবি
ফাইল ছবি
শীতলক্ষ্যা নদীতে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একটি কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি তলিয়ে যায় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের ওসি শহিদুল ইসলাম। তবে তাৎক্ষণিক প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
জানা গেছে, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ ঘাট থেকে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। পথে শীতলক্ষ্যা নদীর নির্মাণাধীন সেতুর কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। লঞ্চের অনেক যাত্রী সাঁতরে তীরে উঠেছেন বলেও জানা যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আরেফিন জানান, লঞ্চডুবির খবর পেয়ে ফায়ার ফাইটারদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























