তারাকান্দা প্রতিনিধি
আপডেট: ১৯:৫৫, ১৫ আগস্ট ২০২১
তারাকান্দায় জাতীয় শোক দিবস পালিত
ময়মনসিংহের তারাকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বালিখাঁ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) বালিখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম দুদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিখাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার।
বালিখাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার মাষ্টার, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন রাজিব, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদি আল আারাফাত, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সুমন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এ সময় ইউনিয়নের আওয়ামী লীগ তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনিউজ/ এম.এ.এস হুমায়ুন কবির/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























