নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:০৭, ১৭ আগস্ট ২০২১
চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আহবায়ক কমিটির নেতাদের পক্ষ থেকে মঙ্গলবার পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে মহানগরের নেতাকর্মীরা সকাল থেকে দলের প্রতিষ্ঠাতার সমাধিস্থলে জড়ো হতে শুরু করেন।
এসময় মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে মিছিলসহ সমাধিস্থলে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এরপরই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও কাঁদানে গ্যাস ছোঁড়ে। সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামও রয়েছেন।
ডিএমপির শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























