সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ০০:২০, ১০ সেপ্টেম্বর ২০২১
যমুনা নদীতে নৌকা থেকে পড়ে দুই নারীর মৃত্যু, নিখোঁজ ৫
যমুনা নদী। ফাইল ছবি
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী পারাপারের সময় স্রোতে নৌকা কাত হয়ে পানিতে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুলের ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্যপাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এনায়েতপুর খাজা ইউনুস আলী দরবার শরীফের বাৎসরিক ওরস মাহফিল উপলক্ষে জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে মাহফিলের জন্য বাঁশ সংগ্রহ করা হয়েছিল। সেগুলো নিয়েই দরবারে আসছিলেন মুরিদরা। তবে তাদের বহন করা নৌকাটি এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় এলে বেশ কয়েকজন যাত্রী বাঁশসহ পড়ে যান। এ সময় অন্যরা সাঁতার কেটে তীরে উঠলেও সাতজন নিখোঁজ হন। এদের মধ্যে স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেছেন।
তিনি আরও জানান, ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান আজকের মতো বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























