রাণীশংকৈল, (ঠাকুরগাঁ) প্রতিনিধি
১৮৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে হাঁস, ভেড়া বিতরণ
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। ছবি- আই নিউজ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের হাঁস, ভেড়া এবং হাঁসের ঘর ও ভেড়ার গৃহ নির্মাণের উপকরণ” বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ জুন) ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সংক্ষিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি'র বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব।
আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি, পাবলিক হেল্থ অফিসার তরিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলীসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. করিমুল ইসলাম।
বিতরণ কার্যক্রমে ১০০ পরিবারকে ২০টি করে হাঁস, ও ৮৭ টি পরিবারকে ২টি করে ভেড়া এবং হাঁসের ঘর ও ভেড়ার ঘর নির্মাণের উপকরণ বিতরণ করা হয়।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























