আই নিউজ ডেস্ক
আপডেট: ১২:০৪, ৮ জুলাই ২০২৩
কাজ করতে গিয়ে জিআই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃ ত্যু
ছবি- সংগৃহীত
নীলফামারীর জলঢাকায় পোল্ট্রির খামারে কাজ করতে গিয়ে খামারে থাকা জিআই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃ ত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার খালিশা খুটামারা ট্যাংগনমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জন খুটামারা ট্যাংগনমারী এলাকার আমিনুর রহমানের ছেলে লিটন আহম্মদ (৩৭) ও মৃত মনতাজ আলীর ছেলে আনিছুর রহমান (৫২)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, নি হ ত ওই দুই ভাই এলাকার শিক্ষক কামরুজ্জামানের পোল্ট্রি ফার্মেকোজ করতেন। ওই ফার্মে
জীবজন্তু থেকে পোল্ট্রি ফার্ম রক্ষায় জিআই তারের বেড়া দিয়ে সেখানে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছিল। শুক্রবার কাজ করার সময় অসাবধানতাবশত ওই বেড়ায় লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। পরে তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও দায়িত্বরত চিকিৎসক তাঁদেরকে মৃ ত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেসবাউল হক বলেন, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। বৈদ্যুতিক শকে তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল আলম বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























