Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) 

প্রকাশিত: ১৮:১৬, ৮ জুলাই ২০২৩
আপডেট: ১৮:১৭, ৮ জুলাই ২০২৩

রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে যুবকের মৃ ত্যু

ডোবার পানি থেকে লা শ উদ্ধার করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি- আই নিউজ

ডোবার পানি থেকে লা শ উদ্ধার করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা বগুড়া পাড়া গ্রামে একটি ডোবার পানিতে পড়ে মো. লালটু (২০) নামে এক যুবক মারা গেছে। শুক্রবার (৭ জুলাই) রাতে বাড়ির মাজারের পাশের একটি ডোবা থেকে লালটুর ম র দে হ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। 

স্থানীয় ইউপি সদস্য টুপেন চন্দ্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নি হ ত লালটু ওই গ্রামের মো.সাদেক আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, শুক্রবার (৭ জুলাই) বিকাল থেকে লালটু বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১ টায় বাড়ির  মাজারের পাশে ডোবার পানিতে লালটুর মাথায় পরিহিত ক্যাপ ভাসতে দেখে। তাৎক্ষণিক স্থানীরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে রানীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাছিম ইকবালের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই  ডোবার পানি থেকে আধা ঘন্টার মধ্যে লালটুকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

পরে ইউপি সদস্য টুপেন চন্দ্রের উপস্থিতিতে লাশ মৃতের পরিবারের নিকট হস্তান্তর করেন।

রাণীশংকৈল থানা পুশিল পরিদর্শক মহসিন আলী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের জন্য আজ শনিবার দুপুরে জেলা মর্গে পাঠানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়