ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ডিমলায় রাস্তা কেটে দখল, ভোগান্তিতে শতাধিক মানুষ
দখল করা রাস্তার উপর দাঁড়িয়ে ভুক্তভোগী পরিবারের লোকজন। ছবি- আই নিউজ
নীলফামারীর ডিমলায় চলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ উঠেছে হামিদার রহমান নামের এক ব্যক্তি ও তার পরিবারের বিরুদ্ধে। এদিকে রাস্তা কাটায় জমির মালিকসহ আশপাশের কয়েকটি পরিবারের শতাধিক মানুষ যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন।
গত সোমবার (১০ জুলাই) রাত ১১টায় এ নিয়ে জমির মালিক মোকছেদ আলীর ছেলে অভিযোগকারী আব্দুল হক ডিমলা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া মৌজার বাসিন্দা অভিযোগকারী আব্দুল হকের পিতা মোকছেদ আলী গত ১২/০৬/১৯৬৬ ইং তারিখে ২৪০৪ নং কবলা দলিল মূলে এসএ রেকর্ডীয় মালিক সামছুল হক গং এর কাছ থেকে জমি কিনেন। মোকছেদ আলী ভোগদখল থাকাবস্থায় চলাচলের সুবিধার্থে মৌজা- ছাতনাই বালাপাড়া,জেএল নং-০৯, খতিয়ান-এস,এ- ৭০৩, বিএস ডিপি-১৬৮৯, দাগ নং- এস,এ-৩১৪০ দাগের হাল ৩৫৪৪ দাগে ১২ শতাংশ জমি সরকারী রাস্তার অংশ হিসেবে বি.এস রেকর্ড করে দেয়। রাস্তাটি সরকারী নকশায় অর্ন্তভুক্ত হয়।

মোকছেদ আলী বলেন, গ্রামের লোকজনের চলাচলের সুবিধার্থে আমার নিজস্ব জমির উপর দিয়ে রাস্তা করে দেই সেটি বি.এস রেকর্ডে সরকারী নকশাভুক্ত হয়। এই রাস্তাটি দিয়ে গ্রামের প্রায় ৪০/৫০টি পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে যাতায়াত করে। সম্প্রতি রাস্তার দুই পার্শ্বের জমির মালিক অত্র এলাকার বাসিন্দা মৃত নায়েব আলীর পুত্র হামিদার রহমান গং রাস্তাটি নিজেদের দাবী করে রাস্তার ১০/১২ ফুট কোদাল দিয়ে কেটে জবর দখল করে এবং পাশ্ববর্তী জমির বাঁশ ঝাড়ের বাঁশ এলোপাতাড়ি কেটে রাস্তায় ফেলে রেখে চলাচলের বিঘ্ন সৃষ্টি করে। রাস্তাটি কেটে ফেলায় বিপাকে পড়েছেন স্থানীয় সাধারন মানুষ।
কয়েকজন স্থানীয় গ্রামবাসী বলেন, আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি জবর দখল করে কেটে ফেলায় ভ্যান, অটোরিক্সা, কৃষি কাজের জন্য ট্রাক্টর চলাচল করতে পারে না। আমাদের খুব কষ্ট হচ্ছে, হাট বাজারে কোন মালামাল নিতে পারছি না।
অভিযোগের ব্যাপারে অভিযুক্ত আব্দুল হক বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম চৌধুরী সহ ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ম্যাপের রাস্তা নিয়ে ইতি পূর্বে বহুবার বিরোধ নিষ্পত্তি চেষ্টা করেও তা সম্ভব হয় নাই। এলাকাবাসীর দাবী বি.এস রেকর্ড মুলে সরকারী ম্যাপের নকশার রাস্তাটি দখলমুক্ত করে সাধারণ জনগনের দূর্ভোগ দূর করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে ডিমলা থানার পুলিশ পরিদর্শক আব্দুর রহিম আই নিউজ প্রতিবেদককে বলেন, রাস্তা কাটার একটি অভিযোগ পেয়েছি। এস.আই ইমরানকে দায়িত্ব দেওয়া হয়েছে সরেজমিন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























