হুমায়ুন কবির, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাজাপ্রাপ্ত ৫ আসামী গ্রেফতার
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাজাপ্রাপ্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। এদের মধ্যে মোটরসাইকেল চোর ও জুয়ার পরিচালকও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২০ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামী ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামের জসিম উদ্দীনের ছেলে তমিজ উদ্দীন, জুয়া খেলা ডাবু বোডের পরিচালক সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত জৌষদ আলীর ছেলে রেজাউল করিম চোখা, মোটরসাইকেল চুরি মামলার আসামী রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম এলাকার মোহাম্মদ মুসা আলীর ছেলে মঞ্জুর আলম এবং নিয়মিত মামলার আসামী গফফার ও আফসার।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, পীরগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মোইসাইকেল চোর, সাজাপ্রাপ্ত আসামী এবং জুয়ার পরিচালক সহ ৫ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























