ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪২, ২২ আগস্ট ২০২৩

পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হ ত্যা, স্বামী গ্রেফতার 

পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত স্বামী আব্দুল সালাম। ছবি- আই নিউজ

পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত স্বামী আব্দুল সালাম। ছবি- আই নিউজ

বরিশালের বানারীপাড়ায় পরকীয়া সন্দেহে সৃষ্ট পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে স্ত্রীকে পি টি য়ে ও পানিতে চুবিয়ে হ ত্যা করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

স্থানীয় ও থানা সুত্রে জানা গেছে, উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাভা গ্রামে সোমবার ( ২১ আগষ্ট) দুপুরে দুই সন্তানের জননী কারিমা বেগমকে (২৬) প্রথমে ঘরের দরজা আটকানোর কাঠের লাট দিয়ে বেধরক  পিটিয়ে গুরুতর র ক্তা ক্ত জ খ ম করে ও পরে বাড়ির পাশের  খালের পানিতে চুবিয়ে নৃ শং স ভাবে হ ত্যা করে পাষণ্ড স্বামী আব্দুল সালাম হাওলাদার(৪২)। সালাম উপজেলার গাভা গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে। 

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কারিমার লাশ উদ্ধার ও স্বামী আব্দুল সালামকে আটক করে। 

নি হ ত কারিমা বেগমের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়া গ্রামে। তিনি ওই গ্রামের কালাম হাওলাদারের মেয়ে। 

এ বিষয়ে বানারীপাড়া থানার ইন্সপেক্টর( তদন্ত) মমিন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত সালামকে গ্রেফতার করে এবং  কারিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কারিমার লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য  পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

তিনি আরও জানান, তাদের কাছে সালাম স্ত্রীকে পরকীয়া প্রেমে জড়িত সন্দেহে হ ত্যা করার কথা অকপটে স্বীকার করেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়